ছবি মেইল করতে, সংরক্ষণ করতে বা কোথাও Upload করতে ছবিকে বিভিন্ন সফটওয়্যার দ্বারা কমপ্রেস বা সংকুচিত করতে হয়। ছবিগুলো কমপ্রেস করলে ইমেজ ফরম্যাট থেকে আর্কাইভের ফরম্যাটে তৈরী হয় তাই ঝামেলা বাধে। যদি ছবিগুলোকে ছবির নিজস্ব ফরম্যাটেই রেখে কমপ্রেস করা যেত তাহলে কেমন হতো? ছবি কমপ্রেস করার এমনই একটি দারুন সফটওয়্যারটি হচ্ছে ‘ফাইল মিনিমাইজার পিকচারস’। এই সফটওয়্যার দ্বারা ছবিগুলোর গুনগতমান ঠিক রেখে ৯০% পর্যন্ত কমপ্রেস করা যায়। ৫ মেগাবাইটের সফটওয়্যারটি এখানে Click করে ডাউনলোড দিয়ে সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার Open File বাটনে ক্লিক করে কোন ছবিগুলো Resize করবেন তা Select করে Open করুন এবং Resize করা ছবি কোন Folder এ Save করতে চান তা নিচের 'save optimized files in folder' option টিতে Select করে দিন। এবার Optimize Files বাটনে ক্লিক করুন। তাহলে ছবিগুলো সেই ফোল্ডারে নতুন নামে কমপ্রেস হয়ে সেভ হবে। এছাড়াও এক বা একাধিক ছবির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে File minimizer 2.x এ ক্লিক করলে ছবিগুলো ফাইলমিনিমাইজার এ Open হবে, এখান Optimize Files বাটনে ক্লিক করলেই হবে। এছাড়াও ডান দিকে নিচের কোনা থেকে Custom Compression এ টিক দিয়ে Setting থেকে ছবির Wide এবং height পরিবরতন করা যাবে।
